ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে করোনা সংক্রমণে ৩১ জেলা ঝুঁকিপূর্ণ: স্বাস্থ্য অধিদফতর  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৮, ৩১ মার্চ ২০২১
দেশে করোনা সংক্রমণে ৩১ জেলা ঝুঁকিপূর্ণ: স্বাস্থ্য অধিদফতর  
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বুধবার গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ শনাক্ত হয়েছে। আর ৩১ জেলায় সংক্রমণ সবচেয়ে বেশি ছড়াচ্ছে। এসব জেলাকে উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা জেলা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর। 

এ জেলাগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নরসিংদী, খুলনা, নারায়ণগঞ্জ, রাজবাড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, বগুড়া, নড়াইল, নীলফামারী, গাজীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর, নওগাঁ, রংপুর, কিশোরগঞ্জ, নাটোর, কক্সবাজার ও টাঙ্গাইল।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৬ জনে। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৫৮ জন,  যা দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!