[ জাতীয় ]
ওএসডি হলেন অতিরিক্ত সচিব শাহিদা আকতার
ড. শাহিদা আকতার। ফাইল ছবি
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। এক আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল লতিফের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) নির্বাহী পরিচালক পদে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক আব্দুল ওয়াদুদকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
.png)
পাশাপাশি পরিকল্পনা কমিশনের প্রধান (অতিরিক্ত সচিব) কামরুন নাহারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!