[ জাতীয় ]
নভেম্বরে আসতে পারে ৪৪তম বিসিএসের সার্কুলার
ফাইল ফটো
৪৪তম সাধারণ বিসিএসের সার্কুলার জারির পরিকল্পনা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী নভেম্বর মাসেই পিএসসির সার্কুলার প্রকাশ করাতে দ্রুত শূন্য পদের চাহিদা প্রস্তুত করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, শূন্য পদের চাহিদা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে। স্বল্প সময়ের মধ্যে শূন্য পদে চাহিদা পেলে আগামী অক্টোবর নতুবা নভেম্বরের মধ্যেই ৪৪তম বিসিএসের সার্কুলার দেওয়া সম্ভব হবে।
তিনি আরো বলেন, করোনার কারণে চাকরিপ্রার্থীদের অনেকের চাকরিতে আবেদনের বয়স চলে যাচ্ছে। এটি বিবেচনা করে দ্রুত ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা আছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!