ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ফেরিতে সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯, ৯ জুলাই ২০২১
ফেরিতে সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ
ফাইল ছবি

আজ থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনে (​বিআইডব্লিউটিসি)। 

শুক্রবার সকাল থেকে এ নির্দেশনা কার্যকরা করা হচ্ছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এ বিষয়ে বিআইডব্লিউটিসি নির্দেশনা জারি করেছে। শুক্রবার সকাল থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা রয়েছে।

বিআইডব্লিউটিসির নির্দেশনায় বলা হয়, আজ থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!