ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাজারে আসছে ২ ও ৫ টাকার নতুন নোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৪, ১৪ জুলাই ২০২১
বাজারে আসছে ২ ও ৫ টাকার নতুন নোট
প্রতীকী ছবি

নতুন মুদ্রিত দুই ও পাঁচ টাকার নোট বাজারে আসছে। সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত নতুন মুদ্রিত নোটগুলো বৃহস্পতিবার বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র এ কে এম মহিউদ্দিন আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদার এর স্বাক্ষর করা নতুন মুদ্রিত নোট বৃহস্পতিবার থেকে বাজারে ইস্যু করা হবে। নোটগুলো আগের ডিজাইনেই আছে। শুধু স্বাক্ষর নতুন।

Advertisement

জানা গেছে, নতুন নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য প্রচলিত নোটের মতোই থাকবে। এছাড়াও এর পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে প্রথমে এই নোটগুলো ইস্যু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ছাড়া হবে।

মূলত এক, দুই ও ৫ টাকার নোট সরকারি মুদ্রা হিসেবে বিবেচিত তাই এগুলো অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু হয়। অপরদিকে ১০ টাকা থেকে ১০০০ টাকা মূল্যমানের নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!