ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ১৮ আগস্ট ২০২১
শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ ঘোষণা
ফাইল ছবি

তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার পর্যন্ত নৌপথে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

সংস্থাটির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের ফেরিগুলো বর্তমানে পদ্মার স্রোতের সঙ্গে পেরে উঠতে পারছে না। পদ্মা শান্ত হলে পুনরায় ফেরি খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।

Advertisement

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!