ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাশিয়ার আইনসভা নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি কে এম নূরুল হুদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪০, ২০ আগস্ট ২০২১
রাশিয়ার আইনসভা নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি কে এম নূরুল হুদা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা- ফাইল ফটো

রাশিয়ার আইনসভা নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় সংসদের নিম্ন-কক্ষ ‘স্টেট দুমা’র নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সিইসির এই সরকারি এই সফর বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত ওই চিঠি সূত্রে জানা গেছে, সিইসি ১৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় অবস্থান করবেন। সরকারি এ সফরে সিইসির সফরসঙ্গী হিসেবে তার একান্ত সচিব (পিএস) এ কে এম মাজহারুল হক থাকবেন।

Advertisement

রাশিয়ার নির্বাচন কমিশনের আমন্ত্রণে এই সফরে তারা সেখানে পাঁচদিন অবস্থান করবেন। এসময় দেশীয় মুদ্রায় সব ভাতা পাবেন তারা। তাদের থাকা-খাওয়া এবং স্থানীয় যাতায়াত ব্যয় বহন করবে রাশিয়া। তবে বিমান ভাড়াসহ অন্যান্য খরচ বাংলাদেশ নির্বাচন কমিশন বহন করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!