শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ২৩২ জন। আর বাকিরা ঢাকার বাইরের।
.png)
সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৭৩ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ঢাকাতেই আছে এক হাজার ১৩৭ জন এবং বাকি ১৩৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ১১ হাজার ৫০১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১০ হাজার ১৭৪ জন।