সোমবার সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস এবং ডাচ বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
.png)
এ সময় উপস্থিত ছিলেন- ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেল-প্রধান ড. মো. জাহিদ হোসেন পনিরসহ ডাচ বাংলা ব্যাঙ্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ২৪ মে অন্যান্য এমএফসি সেবাদানকারী প্রতিষ্ঠান উপায়, নগদ ও বিকাশের সঙ্গেও ভূমি মন্ত্রণালয়ের এ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।