ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আগামী জানুয়ারিতে জেলা পরিষদ নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০২, ২৯ সেপ্টেম্বর ২০২১
আগামী জানুয়ারিতে জেলা পরিষদ নির্বাচন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বক্তব্য রাখছেন- ছবি: সংগৃহীত

আগামী বছরের জানুয়ারি মাসে দেশের জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের সভা শেষে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিসেম্বরের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করবো। জানুয়ারির দিকে জেলা পরিষদ নির্বাচন করা হবে।

Advertisement

এ সময় কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে গতকাল মঙ্গলবারই আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। তবে আপনারা জানেন, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় পরিষদের জনপ্রতিনিধিরাই জেলা পরিষদ নির্বাচনের ভোটার। ফলে এ ভোটগুলো শেষ না হওয়া পর্যন্ত জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করতে গেলে কিছুটা সমস্যায় পড়তে হবে। একারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, পরিষদের নির্বাচন শেষ হওয়ার পরেই জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারি মাসে এর ভোট অনুষ্ঠানের ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!