[ জাতীয় ]
টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ ২৮-২৯ অক্টোবর: স্বাস্থ্যের ডিজি
এবিএম খুরশীদ আলম। ফাইল ছবি
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে গত ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পেইনে প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের আগামী ২৮ এবং ২৯ অক্টোবর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
বুধবার সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, এ মাসেই আমরা চার কোটির মতো মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। আগামী ২৮-২৯ অক্টোবর টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। আর আগামী মাস নাগাদ অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।
তিনি আরো বলেন, সরকারের লক্ষ্যমাত্রা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। টিকা ও জনবল স্বল্পতার কারণে সেটা কিছুটা সময়সাপেক্ষ হলেও অন্তত পাঁচ কোটি মানুষকে পূর্ণ দুই ডোজ দেওয়া গেলে অনেকটা স্বস্তি মিলবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!