ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইউপি নির্বাচন হবে প্রতিযোগিতামূলক: সিইসি

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪০, ২১ অক্টোবর ২০২১
ইউপি নির্বাচন হবে প্রতিযোগিতামূলক: সিইসি
মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সদর ও সিংগাইর উপজেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সদর ও সিংগাইর উপজেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন জানিয়ে সিইসি বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর ও সুস্থ রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে। আমরা প্রতিনিয়ত নির্বাচনী এলাকার নজর রাখছি। আশা করি সুন্দরভাবে সব ইউপি নির্বাচন সম্পন্ন করতে পারব।

Advertisement

কে এম নুরুল হুদা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। এখানে কোনো প্রতিহিংসার সুযোগ নেই। এ নির্বাচনে রাজনৈতিকভাবে কোনো দল অংশগ্রহণ না করলে সেটা একান্তই দলের বিষয়। তবে আমরা আশা করব সব দলই অংশগ্রহণ করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের ডিসি আব্দুল লতিফ, এসপি গোলাম আজাদ খান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!