[ জাতীয় ]
এদেশে কোনো দুষ্কৃতকারীর জায়গা হবে না: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন- ফাইল ফটো
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ধর্ম অবমাননাকে কেন্দ্র করে হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও সমাজের শত্রু। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। এদেশে কোনো দুষ্কৃতকারীর জায়গা হবে না। যারা সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত তাদের বিচার দ্রুত করা হবে।
শনিবার সাভারের দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, সাম্প্রদায়িক হামলার আসামিদের বিচার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। এজন্য নতুন আইন প্রণয়ন করা হবে না। নতুন আইন প্রণয়ন করে বিচার কার্যক্রম পরিচালনা করলে অনেক বেশি সময় লাগবে।
.png)
তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক এদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করবে। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্ম অবমাননার মতো ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছে। এরই মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে এবং বিচার প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!