বুধবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান তিনি।
অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, আগামী দু-তিন মাসের মধ্যে বিভিন্ন দেশ থেকে আরো ১০ কোটি করোনাভাইরাসের টিকা আসবে। আড়াই কোটি ডোজেরও বেশি টিকা মজুদ রয়েছে। ফলে করোনার সংক্রমণ প্রতিরোধে দেশের বিপুল সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। বর্তমানে করোনা পরিস্থিতি ভালো রয়েছে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
.png)
তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ৮ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন।