ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে ডেঙ্গুতে মৃত্যু একশো ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৪, ৯ ডিসেম্বর ২০২১
দেশে ডেঙ্গুতে মৃত্যু একশো ছাড়ালো
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০১ জন। এসময়ে আরো ৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।  নতুন ৩১ জন রোগীদের মধ্যে ২১ জন ঢাকায় এবং বাকি ১০ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ২১৩ জন ডেঙ্গু রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ১৪৫ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি ৬৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Advertisement

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার ৮৭০ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৭ হাজার ৫৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!