[ জাতীয় ]
এবার কানাডা, ফ্রান্স দিল আরো প্রায় ৩৪ লাখ টিকা
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে আরো প্রায় ৩৪ লাখ টিকা উপহার দিয়েছে কানাডা এবং ফ্রান্স; ছবিঃ সংগৃহীত
করোনাভাইরাস মোকাবেলায় কানাডা এবং ফ্রান্স বাংলাদেশকে আরো প্রায় ৩৪ লাখ টিকা উপহার দিয়েছে। এর মধ্যে, কানাডা ২২ লাখ এবং ফ্রান্স ১১ লাখ ৯৭ হাজার ৬০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে।
ঢাকায় ফ্রান্স দূতাবাস এবং কানাডীয় হাইকমিশন রবিবার (১৯ ডিসেম্বর) আলাদাভাবে বাংলাদেশে টিকা অনুদান পাঠানোর ঘোষণা দেয়।
ঢাকায় ফ্রান্স দূতাবাস জানায়, বন্ধুত্বের নিদর্শন হিসেবে ফ্রান্স রবিবার বাংলাদেশে আরো ১১ লাখ ৯৭ হাজার ৬০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। এর আগে গত ২৯ নভেম্বর, বাংলাদেশে ২০ লাখ ছয় হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়ছিল ফ্রান্স।
.png)
অন্যদিকে, কানাডার পাঠানো ২২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা রবিবার ঢাকায় পৌঁছেছে।
কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফনটেইন বলেন, এই টিকা সহায়তার ফলে কানাডা-বাংলাদেশ সম্পর্ক আরো জোরালো হবে।
এর আগে, যুক্তরাষ্ট্র নতুন করে ১৭ লাখ ৮০ হাজার ফাইজারের টিকা দিয়েছে।
টিকা হস্তান্তরের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরেক দফা ফাইজারের টিকা অনুদান দিতে পেরে গর্বিত।
ডেইলি-বাংলাদেশ/AS
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!