ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বুস্টার ডোজের বয়সসীমা কমানো হবে: স্বাস্থ্যের ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫০, ৩ জানুয়ারি ২০২২
বুস্টার ডোজের বয়সসীমা কমানো হবে: স্বাস্থ্যের ডিজি
ডা. এ বি এম খুরশীদ আলম- ফাইল ছবি

করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে বয়সসীমা কমানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

সোমবার স্বাস্থ্য অধিদফতরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে এক আলোচনায় এ কথা জানান তিনি।

খুরশীদ আলম বলেন, এসএমএস ছাড়াও ষাট বছরের কম বয়সী কো-মরবিডিটি রোগীরা আগের কেন্দ্রে টিকা নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের রোগের প্রয়োজনীয় তথ্য প্রমাণ থাকতে হবে।

Advertisement

মৃত্যু ঝুঁকিতে আছেন, শারীরিকভাবে অসুস্থ; এমন ব্যক্তিদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।

স্বাস্থ্যের ডিজি বলেন, যাদের কো-মরবিডিটি আছে, স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন, তারা বুস্টার ডোজ নিতে পারবেন। সেক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না।

দেশে গত ২৮ ডিসেম্বর বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বর্তমানে ৬০ বছরের বেশি বয়সী এবং করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সম্মুখ সারির ব্যক্তিরা বুস্টার ডোজ পাচ্ছেন। বুস্টার ডোজ পাওয়ার জন্য করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ছয় মাস পার হতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!