বৃহস্পতিবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষর করা তলবি নোটিশে তাকে তলব করা হয়েছে।
ঐ নোটিশে তাকে আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে।
.png)
আরো পড়ুন: আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারীর মৃত্যু
এর আগে, বুধবার দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষর করা এক চিঠিতে লিয়াকত আলী লাকীর দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের স্বার্থে শিল্পকলা একাডেমির দুই অর্থবছরের বাজেট ও ব্যয়সংক্রান্ত যাবতীয় নথিপত্র তলব করে চিঠি দিয়েছে দুদক।
চিঠিতে তলব করা রেকর্ডপত্রের মধ্যে রয়েছে ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে শিল্পকলার ঢাকা কার্যালয়ে বরাদ্দকৃত বাজেট ও ব্যয়সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি এবং ২০২০-২১ অর্থবছরে অব্যয়িত ৩৫ কোটি টাকা ২০২১ সালের ৩০ জুনে ব্যয়করণ-সংক্রান্ত রেকর্ডপত্র।
এছাড়াও রয়েছে ২০২০-২১ অর্থবছরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি, ২০১৯-২০২০ অর্থবছর থেকে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ব্যয়সংক্রান্ত বিভিন্ন ভাউচার-ক্যাশ বই এবং শিল্পকলা একাডেমি নামীয় সোনালী ব্যাংক (সেগুনবাগিচা শাখা) অ্যাকাউন্টের স্টেটমেন্টের কপি।