ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভারত থেকে দেশে ফিরলেন পাচার হওয়া ২১ নারী-শিশু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৩, ৭ জানুয়ারি ২০২২
ভারত থেকে দেশে ফিরলেন পাচার হওয়া ২১ নারী-শিশু
পাচার হওয়া ২১ নারী-শিশু বেনাপোল দিয়ে দেশে ফিরেন (ছবি: সংগৃহীত)

ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে আটক থাকার পর দেশে ফিরেছেন ২১ শিশু, কিশোর, কিশোরী। শুক্রবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তারা বাংলাদেশে ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

Advertisement

এতে বলা হয়, বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মানবপাচারের শিকার হয়ে অবৈধভাবে ও ভুলক্রমে ভারতে প্রবেশকালে আটকাধীন বাংলাদেশি নারী ও শিশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমে রাখা হয়। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সেইফ হোমে অবস্থানরত এসকল বাংলাদেশি নারী ও শিশুদের নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু সাপেক্ষে তাদেরকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

আরো পড়ুন: ভারতে তিন বছর জেল খেটে দেশে ফিরল একই পরিবারের ৩ জন

হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক সেহেলি শাবরিন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলীফ রেজা, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও ইমিগ্রেশন ওসি মো. রাজু।

আরো পড়ুন: সৌদিতে অর্থপাচার মামলায় ৬ জনের ৩১ বছরের কারাদণ্ড

এছাড়াও বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ ও ভারতের বিভিন্ন সরকারী সংস্থা, বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!