গ্রেফতাররা হলেন মো. আজিজুর রহমান ও মো সাইদ খান। এ সময় তাদের কাছ থেকে একটি মৃত বাঘের চামড়া উদ্ধার করা হয়।
রোববার দুপুরে লবনচরাস্থ রাব-৬ এর সদরদফতরে প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এসব তথ্য জানান।
.png)
তিনি বলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালী বাজার এলাকায় বাঘের চামড়া ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডুমুরিয়ার কাঞ্চনপুর এলাকার মৃত কোরেশ মাহমমুদের ছেলে মো. আজিজুর রহমান ও খুলনার সোনাডাঙ্গা এলাকার মো. জামাল খানের ছেলে মো. সাইদ খানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বাঘের চামড়া উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলার ফকিরহাট থানায় মামলাসহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।