ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে কনকনে ঠান্ডার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৫, ১৫ জানুয়ারি ২০২২
তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে কনকনে ঠান্ডার পূর্বাভাস
ফাইল ছবি

বৃষ্টিপাতের প্রবণতা কমায় থার্মোমিটারের পারদও নিচের দিকে নামতে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সারাদেশে রাতের তাপামাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সন্ধ্যা এক পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এমন অবস্থায় রোববার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে। আর নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

আরো পড়ুন> ঢাকায় টিকে আছে ২০৯ প্রজাতির বণ্যপ্রাণী, কয়েকটি বিপন্নপ্রায়

Advertisement

সারাদেশের রাতের তাপামাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আর দিনের তাপমাত্রা বাড়বে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার। মঙ্গলবার নাগাদ রাতের তাপমাত্রা আরো কমবে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

গত কয়েকদিনের মতো শনিবারও দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জ, মাইজদীকোর্ট, শ্রীমঙ্গল, যশোর ও পটুয়াখালীতে; ১ মিলিমিটার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!