ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৮, ২৬ জানুয়ারি ২০২২
৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত
ফাইল ফটো

৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির পরিচালক (ক্যাডার) মো. নেয়ামত উল্যাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। তবে আগামীকালের পরীক্ষা নেওয়া হবে।

পরবর্তীতে কম সময়ের নোটিশে পরীক্ষার্থীরা যাতে স্থগিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Advertisement

আরো পড়ুন: শাবিপ্রবিতে পুলিশের হয়রানির অভিযোগ তদন্ত করছে সদর দফতর

গত বছরের ২৭ জানুয়ারি ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!