ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভোক্তা অধিদফতরের নতুন ডিজি সফিকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২২
ভোক্তা অধিদফতরের নতুন ডিজি সফিকুজ্জামান
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান- ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

বুধবার তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা গত ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএলে) যান। এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

অন্য আদেশে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে বিদ্যুৎ বিভাগ, বিসিএস প্রশাসন একাডেমি এমডিএস (অতিরিক্ত সচিব) মো. মাহবুব-উল-আলমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তারকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সেলিমা সুলতানাকে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া আরো দুটি আদেশে ১৩ জন যুগ্মসচিবের দফতর বদল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!