ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২১ মার্চ থেকে গ্যাসের দাম নিয়ে গণশুনানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ১৩ ফেব্রুয়ারি ২০২২
২১ মার্চ থেকে গ্যাসের দাম নিয়ে গণশুনানি
ফাইল ছবি

গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাব আমলে নিয়েছে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২১ মার্চ থেকে শুরু হয়ে ২৪ মার্চ পর্যন্ত এই শুনানি হতে পারে বলে জানা গেছে।

বিইআরসি’র এক সদস্য জানান, আমরা চার দিনের গণশুনানির জন্য তারিখ নির্ধারণ করেছি। হল বুকিং করার চেষ্টা করছি। পেলে চূড়ান্ত করে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।

তিনি জানান, পেট্রোবাংলা এখনো সব তথ্য দেয়নি। আমরা বারবার চিঠি দিচ্ছি। আশা করছি এরমধ্যে সব তথ্য পাওয়া যাবে। তাই বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব আমলে নেয়া হয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, দেশের ৬টা বিতরণ কোম্পানির গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব কমিশনে জমা দিয়েছে। একই সঙ্গে গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএল-এর সঞ্চালন চার্জ বৃদ্ধির প্রস্তাবও জমা হয়েছে।

বিতরণ কোম্পানিগুলো গ্যাসের খুচরা মূল্য ১১৭ শতাংশ বা দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে কাছে পাঠিয়েছে গত মাসে। তাতে রান্নার জন্য দুই চুলার সংযোগে ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ১০০ টাকা এবং এক চুলার ব্যয় ৯২৫ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

আরো পড়ুন> উন্নত ক্যারিয়ারে শিখতে পারেন যেসব বিদেশি ভাষা

শিল্প, সিএনজি, বিদ্যুৎ, ক্যাপটিভ গ্যাসের দামও বাড়ানোর প্রস্তাব ছিল বিতরণ কোম্পানিগুলোর। এরপর কমিশন একটি কারিগরি কমিটি গঠন করে।

সবশেষ ২০১৯ সালের ৩০ জুন গ্যাসের দাম বাড়িয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাসাবাড়িতে দুই চুলার খরচ ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা আর এক চুলার খরচ ৭৫০ টাকা থেকে ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

এছাড়া সিএনজি গ্যাসের দাম নির্ধারণ করা হয় প্রতি ঘনমিটার ৪৩ টাকা এবং বিদ্যুৎ ও সারের জন্য ৪ দশমিক ৪৫ টাকা। হোটেল রেস্তোরাঁয় প্রতি ঘনমিটার ২৩ টাকা, ক্যাপটিভ পাওয়ারে ১৩ দশমিক ৮৫ টাকা, শিল্প ও চা বাগানে ১০ দশমিক ৭০ টাকা, ক্ষুদ্র ও কুটির শিল্পে ১৭ দশমিক ০৪ টাকা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!