ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিউবওয়েলে উঠছে গ্যাস, জ্বলছে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২২
টিউবওয়েলে উঠছে গ্যাস, জ্বলছে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার পার্শ্বেমারী গ্রামে মসজিদের নলকূপ স্থাপনের সময় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। টিউবওয়েল থেকে পানি তোলার সময় কৌতুহলবশত ম্যাচের কাঠি জ্বালিয়ে টিউবয়েলের মুখে ধরতেই আগুন জ্বলে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমায় উৎসুক জনতা।

শনিবার জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার পার্শ্বেমারী গ্রামে বায়তুন নুর জামে মসজিদের সদ্য স্থাপিত নলকূপ থেকে পানি তোলার সময় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: বিয়ের প্রস্তাব নিয়ে আসার দিনেই কলেজছাত্রীর আত্মহত্যা

Advertisement

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, শ্যামনগরের দ্বীপখ্যাত গাবুরা ইউনিয়নে সবচেয়ে বড় সমস্যা সুপেয় পানি। এ অঞ্চলের মানুষের পানি সমস্যা নিরসনে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন ধনী ব্যক্তিরা এগিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় আমেরিকা প্রবাসী রবিউল ইসলাম রবির অর্থায়নে পার্শ্বেমারী গ্রামের বায়তুন নুর জামে মসজিদের সামনে শুক্রবার একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। শনিবার সেই টিউবয়েলে পানি তোলার সময় গ্যাসের গন্ধ পাওয়া যায়। স্থানীয়দের সন্দেহ হলে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালানো হয়। এতেই গ্যাসের উপস্থিতি বোঝা যায়।

গাবুরা চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বিষয়টি আমি শুনছি। এর আগেও ওই এলাকায় নলকূপ স্থাপনের সময় গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল। ধারণা করছি, মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। সরকারিভাবে এখানে পরীক্ষা-নিরীক্ষা করা হলে প্রকৃত ঘটনা বোঝা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!