ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিসের বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিসের বিশেষ বার্তা
ফাইল ছবি

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে এক বার্তায় এসব তথ্য জানায়।

আরো পড়ুন> আকাশে তাকিয়ে দেখে নিন বিস্ময়কর স্নো মুন

Advertisement

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অনত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!