ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১২:৩২, ৮ মার্চ ২০২২
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
ফাইল ফটো

আগামী কয়েকদিন পর্যায়ক্রমে দেশের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ।

মঙ্গলবার সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আবদুল হামিদ বলেন, আজ সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তাপমাত্রা বেড়েছে ১.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা সোমবার ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এক দিনের ব্যবধানে বেড়ে হয়েছে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। 

Advertisement

তিনি আরো বলেন, আগামী ২৪ ঘণ্টায় ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!