ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৩৪ ডিগ্রি ছাড়ালো তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৫, ২ মার্চ ২০২২
৩৪ ডিগ্রি ছাড়ালো তাপমাত্রা
ফাইল ফটো

দেশে গতকাল তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তাপমাত্রা আরো বাড়তে পারে। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ সব তথ্য জানানো হয়েছে।

এছাড়া পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

Advertisement

বুধবার শ্রীমঙ্গলে সর্বোনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।  

গতকাল টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন> ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তা দিলো অফিস

পূর্বাভাসে আরো বলা হয়, দক্ষিণপূর্ব বাঙ্গোপসাগর এবং এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। 

পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। 

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৯ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!