ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৩৭ ডিগ্রি ছাড়ালো তাপমাত্রা, আরো বাড়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:৩২, ১৫ মার্চ ২০২২
৩৭ ডিগ্রি ছাড়ালো তাপমাত্রা, আরো বাড়ার সম্ভাবনা
ফাইল ফটো

চলতি মাসের মাঝামাঝিতেই অসহ্য রূপ ধারণ করেছে দেশের তাপমাত্রা। এরই মধ্যে ধারাবাহিকভাবে বেড়ে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এ তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতর থেকে আবহাওয়ার পূর্বাভাসে এমনই তথ্য জানানো হয়েছে। 

আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

এর আগে, রোরবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাঙ্গামাটি ও সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সিলেটে। 

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!