ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের চার বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০, ১৫ মে ২০২২
দেশের চার বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা
ফাইল ফটো

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। একই ধারাবাহিকতায় আজও দেশের চার বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো, বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

Advertisement

তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার  সম্ভাবনা রয়েছে। 

এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রাজশাহীতে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল সিলেটে, ১১৯ মিলিমিটার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!