ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বায়তুল মোকাররমে ঈদ জামাতে মুসল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৬, ১০ জুলাই ২০২২
বায়তুল মোকাররমে ঈদ জামাতে মুসল্লির ঢল
নামাজ আদায় করছেন মুসল্লিরা

হাজারো মুসল্লির অংশগ্রহণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৭টায় শুরু হওয়া এ জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

ঈদের দুই রাকাত নামাজে মুকাব্বিরের দায়িত্ব পালন করেন মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। এরপর ঈদের বিশেষ খুতবা হয়।

নামাজ আদায়ের জন্য ঢাকার বিভিন্ন এলাকা থেকে ভোর সাড়ে ৫টা থেকে জায়নামাজ হাতে জাতীয় মসজিদে ভিড় করেন মুসল্লিরা। তাদের অনেকের হাতে ছাতাও দেখা যায়। ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Advertisement

প্রথম জামাতে দেশের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন। এ জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরো চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, ৯টায় তৃতীয় জামাত, চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে পঞ্চম জামাত। 

বাকি চার জামাতে দায়িত্বপ্রাপ্ত কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!