ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাতে ৪১৯ হাজি নিয়ে ঢাকায় পৌঁছাবে বিমানের প্রথম ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২০, ১৪ জুলাই ২০২২
রাতে ৪১৯ হাজি নিয়ে ঢাকায় পৌঁছাবে বিমানের প্রথম ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট- ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ। সৌদি আরবের জেদ্দা থেকে ৪১৯ জন হাজি নিয়ে প্রথম ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে রাত ১০টায়।

হজের ফিরতি ফ্লাইট চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। গত ৪ জুলাই হজের আগে ৩০ জন যাত্রীকে নিয়ে সৌদি আরব যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শেষ ফ্লাইট।

চলতি বছর বিমান কোটা অনুযায়ী ২৯ হাজার ৯৯২ হজযাত্রীকে নিরাপদে সৌদি আরব পৌঁছে দেয়। হজপূর্ব কর্মসূচিতে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে বিমান। এজন্য প্রতিষ্ঠানটি ব্যবহার করেছে বহরে থাকা নিজস্ব চারটি বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!