ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিশ্ব মানবপাচার বিরোধী দিবস আজ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ৩০ জুলাই ২০২২
বিশ্ব মানবপাচার বিরোধী দিবস আজ
ছবি: সংগৃহীত

বিশ্ব মানবপাচার বিরোধী দিবস আজ। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর সাধারণ পরিষদে এক প্রস্তাবের মাধ্যমে ৩০ জুলাইকে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ।

প্রতি বছরের মতো এবারো বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস পালন করছে।

জাতিসংঘের প্রস্তাবে বলা হয়েছে, মানব পাচারের শিকার ব্যক্তিদের অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও তাদের অধিকারগুলোর প্রচার এবং সুরক্ষার লক্ষ্যে এমন একটি দিবসের প্রয়োজন ছিল।

Advertisement

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, মানব পাচারের সবচেয়ে বড় কারণ অজ্ঞতা। বেশিরভাগ বিদেশগামী নিজের অধিকার সম্পর্ক সচেতন নন। মানবপাচার রোধে আমাদের দেশে আগেই ‘অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং’ অ্যাকশন প্ল্যান হাতে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
ট্যাগ: মানবপাচার
লিংক সফলভাবে কপি হয়েছে!