ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অফিস-আদালতে পর্দা ব্যবহার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৬, ২২ আগস্ট ২০২২
অফিস-আদালতে পর্দা ব্যবহার বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে সব সরকারি অফিস-আদালতে পর্দা ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। কর্মকর্তা-কর্মচারীদের খোলামেলা পরিবেশে পর্যাপ্ত আলো-বাতাসের মধ্যে কাজ করতে বলা হয়েছে।

সোমবার বিকেলে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিদ্যুৎ সাশ্রয় ও ট্রাফিক জ্যাম রোধে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে আরো কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে স্কুল সপ্তাহে দুইদিন বন্ধ থাকবে। আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

Advertisement

খন্দকার আনোয়ারুল ইসলাম আরো জানান, আগামী ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে সেচ সুবিধার জন্য।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!