[ জাতীয় ]
আরো ৪ হাসপাতাল বন্ধ করল স্বাস্থ্য অধিদফতর
ফাইল ফটো
অনিবন্ধিত হাসপাতাল, ডায়গনিস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের চলমান অভিযানে আরো ৪ হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজধানীতে সোমবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান।
এ সময় নানা অভিযোগে খিলগাঁও জেনারেল হাসপাতাল, খিদমাহ লাইফ কেয়ার, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল এবং মাতুয়াইলের কনক জেনারেল হাসপাতাল বন্ধ করা হয়।
.png)
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, অনিবন্ধিত হাসপাতাল, ডায়গনিস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে ঢাকাসহ সারাদেশে স্বাস্থ্য অধিদফতরের অভিযান চলমান রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
স্বাস্থ্য অধিদফতর
লিংক সফলভাবে কপি হয়েছে!