ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ৪৪০ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২০, ২৪ সেপ্টেম্বর ২০২২
ডেঙ্গু আক্রান্ত আরো ৪৪০ জন হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কারো ডেঙ্গুতে মৃত্যু হয়নি।

এতে সব মিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ৬২৮ জনে দাঁড়িয়েছে। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫০ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত সারাদেশের পরিস্থিতি নিয়ে ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে শনিবার এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩২৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৫ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ২৭২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩৫৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৪৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৭৬২ জন।

এদিকে গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!