[ জাতীয় ]
ইরান গেছেন নৌ প্রধান
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ শনিবার ইরানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তিনি ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান সিম্পোজিয়ামে অংশ নেবেন। নৌপ্রধানের স্ত্রী ও সফরসঙ্গী হিসেবে ২জন কর্মকর্তা রয়েছেন নৌপ্রধানের সঙ্গে।
বিমানবন্দরে নৌপ্রধানকে বিদায় জানান সহকারী নৌবাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে এই অনুষ্ঠান হবে। আইওএনএস রাষ্ট্রগুলোর নৌপ্রধানরা এ সম্মেলনে মিলিত হবেন। বাংলাদেশের নৌপ্রধান সম্মেলনে অংশ নেয়া ছাড়াও ইসলামিক রিপাবলিক অব ইরানের নৌবাহিনী প্রধান এডমিরাল ড. হোসেইন খানজান্দি ও জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের প্রধান ভাইস এডমিরাল হিরোশী ইয়ামামুরা এরন সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সফর শেষে ২৫ এপ্রিল নৌপ্রধান দেশে ফিরবেন।
ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!