ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ইরান সফর শেষে দেশে ফিরেছেন নৌপ্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৯, ২৫ এপ্রিল ২০১৮
ইরান সফর শেষে দেশে ফিরেছেন নৌপ্রধান

ইরানের তেহরানে ‘৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।

বুধবার নৌবাহিনী প্রধান ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা তাকে স্বাগত জানায়।

সফরকালে নৌপ্রধান ওই সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি ইসলামিক রিপাবলিক অব ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল ড. হোসেইন খানজান্দি এবং জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সহকারী প্রধান ভাইস এডমিরাল হিরোশী ইয়ামামুরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

নৌপ্রধানের এ সফরের মধ্য দিয়ে ইরানসহ অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোড়দার হবে বলে আশা করা যায়।

এর আগে সম্মেলনে যোগ দিতে গত ২১ এপ্রিল ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন নৌবাহিনী প্রধান।

ডেইলি বাংলাদেশ/এসআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!