সোমবার সকালে রাজধানীর কাওরান বাজার র্যারেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে বিস্তারিত জানান।
রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, সিপিইউ, সার্ভার স্টেশন, হার্ড ডিস্ক, স্ক্যানার, ডিভিডি ড্রাইভ, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেভিট ও ক্রেডিট কার্ড এবং পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও নগদ টাকাসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
.png)
গ্রেফতারকৃতরা হলেন- জামিলুর রশিদ (৩১), সায়মন হোসেন (২৯), মো. রিদোয়ান আহমেদ (২৯), মো. রাকিবুল আলম (২৯), মো. মুনতাকিম আহমেদ (৩৭) ও কায়েস উদ্দিন আহম্মেদ (৩২)।
খন্দকার আল মঈন বলেন, বর্তমানে ‘তিন পাত্তি গোল্ড’ এ প্রায় ৯ লাখ নিয়মিত গেইমার রয়েছে। প্রতিদিন প্রায় ৩০ লাখ টাকার চিপস বিক্রি হয়।
তিনি জানান, গত প্রায় ৩ বছরে তিনপাত্তি গোল্ডের মাধ্যমে ২৯ কোটি টাকা বৈধভাবে ও অবৈধভাবে আরো কয়েক গুণ টাকা পাচার হয়েছে। প্রতি মাসে অনলাইনে এই জুয়া খেলার জন্য ২-৩ কোটি টাকার চিপস বিক্রি করত তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমান টাকা বিদেশে পাঠানোর বিষয়টি স্বীকার করেছে বলেও জানান র্যাবের মুখপাত্র।