শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৭ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে দুই জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
.png)
এদিকে বর্তমানে সারাদেশে সর্বমোট ১২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৭৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৯৫ জন রয়েছে।
একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ২৫২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ১৩২ জন, ঢাকার বাইরে সারাদেশে ১২০ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দুজনের মৃত্যু হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।