ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বইছে শৈত্যপ্রবাহ, কমবে রাতের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯, ১৬ জানুয়ারি ২০২৩
বইছে শৈত্যপ্রবাহ, কমবে রাতের তাপমাত্রা
ফাইল ফটো

দেশের চার জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিনে সারাদেশে তাপমাত্রা বাড়তির দিকে ছিল, তবে তা আজ থেকে আবার কমতে শুরু করেছে। সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এ আবহাওয়াবিদ বলেন, চার জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে। দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও মৌলভীবাজারের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরো কয়েকটি জেলায় বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমতে থাকবে। তবে রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!