ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রন্ত আরো ৭ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৫, ৯ মার্চ ২০২৩
ডেঙ্গু আক্রন্ত আরো ৭ জন হাসপাতালে
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, এখনো ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ১৪ জন ঢাকার বাইরের। মোট ৭৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাদের ৩৮৩ জন ঢাকার বাইরের।

এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৬ জনে। তাদের মধ্যে ৪০০ জন ঢাকার বাইরের। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৯ জন।

অধিদফতরের তথ্যানুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!