স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় পাঁচজন ও রাজধানীর বাইরে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
.png)
এদিকে বর্তমানে সারাদেশে সর্বমোট ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২ ও ঢাকার বাইরে রয়েছেন আটজন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১৭ জন ও ঢাকার বাইরে সারাদেশে ৪১৮ জন।
চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। সারাদেশে সর্বমোট ছাড় প্রাপ্ত ডেঙ্গু রোগী ৮০৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড় প্রাপ্ত রোগী ৩৯৯ ও ঢাকার বাইরে ৪০৭ জন।