ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ২ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ২৯ মার্চ ২০২৩
ডেঙ্গু আক্রান্ত আরো ২ জন হাসপাতালে
ফাইল ফটো

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুজন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

Advertisement

এদিকে বর্তমানে সারাদেশে সর্বমোট ১৯ জন ভর্তি ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১ জন এবং ঢাকার বাইরে আটজন রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৩৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হন। এর মধ্যে ঢাকায় ৪১৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪১৮ জন রয়েছেন।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮০৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪০২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪০৭ জন। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!