ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ২ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৯, ৩ এপ্রিল ২০২৩
নতুন ২ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া দুজন ডেঙ্গুরোগীই ঢাকার বাইরের। তাদের নিয়ে বর্তমানে সারাদেশে ১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় পাঁচজন ও ঢাকার বাইরে ৯ জন।

Advertisement

চলতি বছরের ৩ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮৫২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৪২৭ জন ও ঢাকার বাইরে ৪২৫ জন। একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৮২৯ জন। তাদের মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৪১৬ জন ও ঢাকার বাইরে ৪১৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯ জনেই রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!