[ জাতীয় ]
চলতি বছর হজ ক্যাম্পেই মিলবে বোর্ডিং কার্ড
আশকোনা হজ ক্যাম্প- ফাইল ফটো
রাজধানীর আশকোনা হজ অফিস থেকেই এ বছর হজযাত্রীদের বোর্ডিং কার্ড দেওয়া হবে। এতে বিমানবন্দরে হজযাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর বিড়ম্বনায় আর পড়তে হবে না।
শুক্রবার বিমান ও আশকোনা হজ ক্যাম্পের একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে বেসরকারিভাবে যাচ্ছেন এক লাখ ১২ হাজার ১৯৮ জন। বাকিরা যাবেন সরকারি ব্যবস্থাপনায়। সরকারি ব্যবস্থাপনায় এরই মধ্যে সৌদি আরবে হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে।
.png)
এ বছর হজযাত্রীদের মধ্যে ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি ৫০ শতাংশ হজযাত্রী ভ্রমণ করবেন সৌদি এয়ারলাইনসে।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে আগামী ২১ মে ভোর পৌনে ৪টায় প্রথম হজ ফ্লাইট যাত্রা করবে। চলতি বছর প্রাক-হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। আগামী ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!