ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০০, ৮ এপ্রিল ২০২৩
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এক
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে একজন ডেঙ্গুরোগী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

বর্তমানে সারাদেশে সর্বমোট ২০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৭৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৪৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪২৯ জন রয়েছেন।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮৪৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪২৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪২০ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!