রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেৃশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি ৪ জন।
.png)
গত ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৮৭৯ জন। এদের মধ্যে ঢাকায় ৪৫০ জন এবং ঢাকার বাইরে ৪২৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
এছাড়া ডেঙ্গু আক্রান্ত ৮৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। যার মধ্যে ঢাকায় ৪২৯ জন এবং ঢাকার বাইরে ৪২২ জন।