[ জাতীয় ]
ডেঙ্গু আক্রান্ত আরো ৪ জন হাসপাতালে
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৬ জন এবং অন্যত্র ৯ জন রোগী ভর্তি রয়েছেন।
.png)
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪২৬ জন এবং ঢাকার বাইরে ৪২১ জন চিকিৎসা নিয়েছে। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের পর সুস্থ হয়েছে ৮১৩ জন, আর মারা গেছে ৯ জন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!