মঙ্গলবার মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামক বিচার প্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, দেশে ৪০ লাখ মামলার জন্য বিচারকের সংখ্যা মাত্র দুই হাজার। এ সংখ্যা একবারেই কম। এরই মধ্যে ১০২ জন বিচারকের নিয়োগের কাজ চলছে, যা পুলিশি তদন্তের পর্যায়ে রয়েছে। আরো একশ’ বিচারক নেয়ার কাজ প্রক্রিয়াধীন।
.png)
তিনি বলেন, সুপ্রিম কোর্টে গত বছর ৮২ হাজার মামলা ফাইল হয়েছে। এর মধ্যে ৭৯ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ নিষ্পত্তি হয়েছে শতকরা ৯৫ ভাগ। জেলা পর্যায়ের জুডিশিয়ারিতেও যে সকল মামলা ফাইল হয়েছে, তাদের অর্ধেকেরও বেশি কেস নিষ্পত্তি হয়েছে।
এ সময় প্রধান বিচারপতির সঙ্গে আরো উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান, হাইকোর্ট বিচার বিভাগের রেজিস্ট্রার এস কে এম তোফায়েল হাসান, মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক আজিজুল ইমলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক খ. ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল প্রমুখ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান বিচারপতি মেহেরপুরের বিচারক ও আইনজীবীদের সঙ্গে পৃথকভাবে মতবিনময় করেন।